মার্চ ১৫, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল

বরিশালে মাটি কাটায় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের বাকেরগঞ্জে নদীর তীর থেকে চরের মাটিকাটার অপরাধে পাঁচ শ্রমিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ আগস্ট) দুপুরে ভবিষ্যতে চরের মাটি না কাটার মুচলেকা রেখে জরিমানা পরিশোধ করার পর আটক শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আবুজর মো. ইজাজুল হক তাদের জরিমানা করেন। তিনি বলেন, ইট প্রস্তুত ও ইট ভাটা নিয়ন্ত্রণ আইনে শ্রমিকদের জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয় আল-আমিন খুলনা ও সাতক্ষীরা থেকে শ্রমিক এনে চরের নদীর তীরবর্তী এলাকা থেকে মাটি কেটে নিয় ইটভাটায় বিক্রি করে।

এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রমিক খুলনার শাহিন গোলদার, আসাদ গাজী ও জিয়ারুল গোলদার এবং সাতক্ষীরার কবির সানা ও শহিদুল সরদারকে আটক করা হয়।

পরে প্রত্যেককে ২০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। আটকরা জরিমানা দেওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official