মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা প্রচ্ছদ বরিশাল

বিপিএলে বরিশাল নামের দল চেয়ে দূর্বার তারুণ্যের মানববন্ধন

আজ সোমবার সকাল ১১:০০টায়  ক্রিকেট প্রেমীদের ও সেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন দূর্বার তারুণ্যের আয়োজনে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের সামনে “বিপিএলে বরিশাল নামের দল চাই” শিরোনামে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন দূর্বার তারুণ্যের সভাপতি জাকারিয়া আলম দিপুর সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তিতা রাখেন ক্রিয়া সংগঠক গাউসল আলম লিটন,  বেসিক ক্রিকেট একাডেমির পরিচালক ও হেড কোচ এজাজ আল মাহমুদ সুজন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বিএম কলেজ শাখার সভাপতি মোঃ মারুফ হোসেন,  বরিশাল বে-সরকারী সার্ভেয়ার এসোসিয়েশনের সহঃ সাংগঠনিক সম্পাদক কাজী সাইফুল,  ক্রিকেটভক্ত  আরেফিন পারভেজ।

এসময় আরো উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন দূর্বার তারুণ্যের সহ সভাপতি ইমরান খান ইমন, সাধারন সম্পাদক নুরে আলামিন বাপ্পী, সাংগাঠনিক সম্পাদক নাজিবুল্লাহ নোমান, দপ্তর সম্পাদক ফাহিম আহমেদ, ক্রিয়া সম্পাদক ফারানুর ইসলাম রাফি, মোয়াইমিনুল শুভ সহ অন্যান্য সদস্যবৃন্ধ।

এসময় বক্তারা বরিশালের নব নির্বাচিত সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র দৃষ্টি আকর্ষন করে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন।এছাড়া আরো বলেন,  বর্তমানে বরিশালে সঠিক সময়ে খেলাধুলা না হওয়া ও মহল্লা মহল্লায় খেলাধুলার মাঠের অভাবে খেলাধুলা হারিয়ে যাচ্ছে। ফলে তরুন সমাজ মাদকাশক্তের দিকে দিন দিন ধাবিত হচ্ছে।

তাই মাদকাশক্ত থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য খেলাধুলা আয়োজন করার জন্য উদাত্ত আহবান জানান।উক্ত মানবন্ধনে বরিশালের সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ৫ই জানুয়ারী বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের ৬ষ্ঠ আসরের পর্দা উঠবে। কিন্তু ৪ বার অংশগ্রহন করা টিম বরিশাল গতবারের মত এবারের বিপিএলও বঞ্চিত হচ্ছে ৬ষ্ঠ আসরে। তাই ক্রিকেট প্রেমীদের ও সেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন দূর্বার তারুণ্যের আয়োজনে “বিপিএলে বরিশাল নামে দল চাই” শিরোনামে মানববন্ধন আয়োজন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24