মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জাতীয় রাজনীতি

রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪১ এনজিও প্রত্যাহার

রোহিঙ্গা সমস্যা সৃষ্টির পর ১৩৯টি এনজিও ওই এলাকায় তাদের কার্যক্রম শুরু করেছিল। এদের মধ্যে অপকর্মে লিপ্ত থাকায় তালিকা করে ৪১টি এনজিওকে সব ধরনের কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।’- বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

শনিবার সকালে সিলেট শহরতলীর দক্ষিণ সুরমা এলাকায় জেলা সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এখনো তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে বিভিন্ন এনজিও একই কাজ করছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’

পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, বিভিন্ন দেশি ও বিদেশি এনজিও নানাভাবে তদবিরও করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার জন্য।

সিলেট সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, আমার বড় ভাই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সিটি মেয়র আরিফুল হকে চৌধুরী। এ দুইজন যদি না হতেন এটা হতো না, এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।

এসময় উপস্থিত ছিলেন- সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24