মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ খুলনা জেলার সংবাদ প্রশাসন

খুলনায় র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

খুলনা প্রতিনিধি//জান্নাতুল ফেরদৌস:

খুলনার ডুমুরিয়ায় র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে বিকাশ (৪০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় র‍্যাবের তিন সদস্যও আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে ডুমুরিয়া উপজেলার ধানিবাড়িয়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

র‍্যাব-৬ এর মেজর আশরাফ বলেন, আমাদের নিয়মিত টহল চলাকালীন রাত ১টার দিকে ডুমুরিয়ার ধানিবাড়িয়া এলাকায় মাদক ব্যবসায়ীদের ধাওয়া করলে তারা গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে।

এক পর্যায়ে তারা একজনকে গুলিবিদ্ধ অবস্থায় ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা জানান তার নাম বিকাশ। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, ৫৫ বোতল ফেনসিডিল, ২২০ পিস ইয়াবা ও গুলি উদ্ধার করা হয়েছে।

ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বিকাশকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছিল। সেখানে ডাক্তার মৃত ঘোষণা করেছেন। সে কৈয়াবাজার এলাকার ধীরেন দের ছেলে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official