ফেব্রুয়ারি ২৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ নারী ও শিশু প্রশাসন বরিশাল

চকলেট ও খাবারের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, শেবামেকের বাবুর্চি গ্রেফতার

আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের (শেবামেক) বাবুর্চিকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।

গ্রেফতার মো. হানিফ ওরফে নয়ন (৪৫) বরিশাল নগরের চরেরবাড়ি এলাকার মৃত আফাত উদ্দিন ফকিরের ছেলে। তিনি শেবামেকে বাবুর্চির কাজ করেন।

র‌্যাব জানায়, অভিযোগ আছে, নয়ন আট বছরের এক শিশুকে প্রায় তিন মাস ধরে যৌন হয়রানি করে আসছেন। শিশুটির পরিবারের অনুপস্থিতিতে বিভিন্ন সময় চকলেট ও খাবারের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে ধর্ষণের চেষ্টা করতেন তিনি। বিষয়টি প্রতিবেশীদের নজরে পড়ে। আসামি ও বাদী শেবামেকের সামনে ৪র্থ শ্রেণী স্টাফ কোয়ার্টারে পাশাপাশি থাকতেন।

গত বুধবার (৪ সেপ্টেম্বর) শিশুটি কোয়ার্টারের সামনে মাঠে খেলার সময় নয়ন তাকে আগের মতোই চকলেটের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেন ও জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকার করলে অভিভাবকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করেন। পরে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮ সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল শুক্রবার (৬ সেপ্টেম্বর) শেবামেকের সামনে থেকে অভিযুক্ত নয়নকে গ্রেফতার করে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official