মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

ঝালকাঠিতে রাতে শিক্ষার্থীদের আড্ডা বন্ধে আবারও পুলিশের অভিযান

ঝালকাঠি প্রতিনিধি ::

ঝালকাঠিতে স্কুল কলেজে পড়ৃয়া শিক্ষার্থীদের রাতের আড্ডা বন্ধ করে ঘরমুখি করতে পুলিশ সুপারের নেতৃত্বে আবারো বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ।

বুধবার (৪সেপ্টেম্বর) রাতে ঝালকাঠি জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আড্ডারত শিক্ষার্থীদের বুঝিয়ে বাড়িতে পাঠান পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। একই সময় পুলিশ সুপার শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে যানজট নিরশনের জন্য গাড়ি চেক করেন।

জেলা পুলিশের এ বিশেষ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ ইকবাল বাহার খান অংশ নেন।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, সন্ধ্যার পর লেখাপড়া ফাকি দিয়ে যেসব শিক্ষার্থী চায়ের দোকান এবং পার্কসহ শহরের বিভিন্ন স্থানে আড্ডা দিয়ে সময় নষ্ট করছে তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছি। লেখাপড়া ফাকি দিয়ে আড্ডার ফলে যুবসমাজ যাতে ধ্বংশের পথে পা বাড়াতে না পারে সে দিকে খেয়াল রেখে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।

উল্লেখ্য, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন গত ৫ আগস্ট রাতে ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আড্ডারত শিক্ষার্থীদের বাড়ি পাটানোর উদ্যোগ নেন। তার এ উদ্যোগের ফলে বর্তমানে শহরে রাতে শিক্ষার্থীদের আড্ডা অনেকাংশেই কমে এসেছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official