মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

পটুয়াখালীতে সেতু থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ

পটুয়াখালী প্রতিনিধি ::

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন শহীদ নজরুল ইসলাম সেতুর বার্জ থেকে আন্ধারমানিক নদে পড়ে সরোয়ার শেখ (৫০) নামে এক নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কলাপাড়া থানায় নির্মাণাধীন ওই সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স থ্রি লাইফ নেভিগেশেন’র নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ ঘটনায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

এর আগে, বুধবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া এবং বালিয়াতলী ইউনিয়নের বালিয়াতলী গ্রাম সংলগ্ন পয়েন্টে নির্মাণাধীন সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সূত্রে জানা যায়, দিনের কাজ শেষে সব শ্রমিকরা চলে যাওয়ার পর নির্মাণাধীন ব্রিজের বার্জ নিয়ন্ত্রণে আনতে গিয়ে হ্যান্ডেলে আঘাতে নদে পড়ে যান সরোয়ার। বৃহস্পতিবার বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্তও নিখোঁজ শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official