মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

পটুয়াখালীতে ২ বাস মালিককে পেটালেন আরেক বাস মালিক

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বাস মালিকের হামলায় অপর ২ বাস মালিক আহত হয়। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য কর্মকর্তা অফিসের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ইমরান গাড়ির মালিক মোঃ শাহাবুদ্দিন (৫০), রাবিতা গাড়ির মালিক মোঃ মাহাবুব (৪৫)।

আহত শাহাবুদ্দিন বলেন, বাস মালিক সমিতির নির্বাচনী চূড়ান্ত ভোটার তালিকা আপিল নিষ্পত্তি করার শুনানি শেষে পটুয়াখালী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা অফিসের সামনে মঈনের সাথে দেখা হলে ভোটার তালিকা নিয়ে কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে মামুনি গাড়ির মালিক মঈন ও তার সাথে থাকা ৫/৬ জন লোক তাদের উপর হামলা করে। পরে আহত শাহাবুদ্দিন ও মাহাবুবকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোসাঃ উন্মে ছালমা বলেন, শাহাবুদ্দিনের মাথায় আঘাত পেয়েছে তাই তাকে প্রাথমিক চিকিৎসা শেষে পেইন বেডে পাঠানো হয়েছে।

এবিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, মারামারির বিষয়টি শুনেছি তবে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official