মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

বরিশালে ট্রলার ডুবে জেলে নিখোঁজ

বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে ট্রলার ডুবির ঘটনায় ছানাউল্লাহ (৩৮) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

নৌ-পুলিশের নাজিরপুর ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ছানাউল্লাহ মুলাদী সদর ইউনিয়নের ভাঙ্গার মোনা এলাকার মোবারক আলী সিকদারের ছেলে।

কবির হোসেন জানান, শনিবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে নাজিরপুর ইউনিয়নের জালালপুর সংলগ্ন আড়িয়াল খাঁ নদে বালুবাহী একটি নৌযানের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এতে সানাউল্লাহ নিখোঁজ থাকলে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস অভিযানে নামে। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, জেলেদের বহনকারী ট্রলারটিতে ছয়জন জেলের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official