মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ, আটক ৩

নিজস্ব প্রতিবেদক:

বরিশালে যাত্রীবাহী বাস থেকে প্রায় ১২ হাজার মিটার বস্তাভর্তি কারেন্ট জাল জব্দ করেছে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। এ সময় বাসচালক আব্দুল জব্বার ও সুপারভাইজার মামুনসহ তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল কুয়াকাটা সড়কের কাঠালতলা নামক স্থানে গাড়ি থামিয়ে তল্লাশি করলে এই কারেন্ট জাল জব্দ করা হয়।

জানা যায়, মায়ের আঁচল নামে একটি বাস বরিশালের রুপাতলী থেকে বেলা সাড়ে ১১টার দিকে বাউফলের উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওয়ানা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮’র এএসপি আজাদ মিয়ার নেতৃত্বে বরিশাল কুয়াকাটা সড়কের কাঁঠালতলা এলাকা ওই বাসটি থামিয়ে তল্লাশি করা হলে বস্তাভর্তি প্রায় ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় বাসচালক আব্দুল জব্বার ও সুপারভাইজার মামুনসহ তিনজনকে আটক করা হয়। তবে, ভ্রাম্যমাণ আদালতে আব্দুল জব্বার দোষী প্রমাণিত হওয়ায় তাকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official