মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে স্বর্ন ব্যবসায়ীর বাসায় ৪৭ বোতল বিদেশী মদ, আটক ২

নিজস্ব প্রতিবেদক ::

বরিশালের গৌরনদী পৌর এলাকার টরকী বন্দরের স্বর্ন ব্যবসায়ীর বাসায় অভিযান চালিয়ে ৪৭ বোতল বিদেশী মদসহ দুইজনকে আটক করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।

গৌরনদী সার্কেলের এএসপি আব্দুর রব হাওলাদার জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টরকী বন্দরের স্বর্ন ব্যবসায়ী ও সুন্দরদী মহল­ার বাসিন্দা কানাই লাল চন্দের বাসায় অভিযান চালিয়ে ওই বাসা থেকে তিন লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের ৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করে পুলিশ। এসময় মদ বিক্রেতা শিপক চন্দ ও তার পিতা কানাই লাল চন্দকে আটক করা হয়। পুলিশি অভিযান টের পেয়ে অপর মদ বিক্রেতা রিপন চন্দ পালিয়ে যায়।

তিনি আরও জানান, পুলিশী জিজ্ঞাসাবাদে আটককৃতরা পূজার সময় মদগুলো বিক্রির জন্য এনেছে বলে স্বীকার করেছে।

এঘটনায় মামলা দায়ের করা হবে বলেও তিনি উলে­খ করেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official