মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে ৩শ’ পিচ ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক ::

বরিশালের হিজলা ৩ শত পিচ ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার দুর্গারপুর ভাই ভাই ষ্টানের সামনে থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলো- খুন্না গবিন্দপুর গ্রামের মনির হোসেন মিয়ার ছেলে মো: রাসেল ওরফে জনি মিয়া (২৬), মুলাদীর তের চর গ্রামের মৃত সামসুল মোল্লার ছেলে মো: ফেরদৌস মোল্লা (২৬) ও আন্দারমানি ৩নং ওয়ার্ডের আবদুল মালেক খানের ছেলে মো: সুমন খান (২০)।

পুলিশ জানায়, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় হিজলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার এর নেতৃত্বে এসআই ফারুক হোসেন খান, এএসআই নাসির মিয়া সহ একটি পুলিশ টিম তাদের দুর্গারপুর ভাই ভাই ষ্টানের সামনে থেকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৩শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

হিজলা থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার বলেন, আমরা অভিযান চালিয়ে ৩শত পিচ ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official