মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বাবুগঞ্জ থানায় ওসি হিসেবে মিজানুর রহমানের যোগদান

বরিশালের ঐতিহ্যবাহী বাবুগঞ্জ থানার নতুন অফিসার ইন চার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ মিজানুর রহমান।

তিনি সদ্য বিদায়ী অফিসার ইন চার্জ ( ওসি) দিবাকর চন্দ্র দাস’র স্থলাভিষিক্ত হয়েছেন। গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ওসি মোঃ মিজানুর রহমান নতুন কর্মস্থল বাবুগঞ্জ থানায় যোগদান করেছেন।

এ সময় তাকে বাবুগঞ্জ থানায় কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীরা শুভেচ্ছা জানান। বরিশালের স্বরুপকাঠী উপজেলার ইন্দ্রের হাট গ্রামের কৃতি সন্তান মোঃ মিজানুর রহমান ১৯৯৯ সালের বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করেন।

বাবুগঞ্জ থানায় যোগদানের আগে তিনি পটুয়াখালী জেলার মহিপুর থানার অফিসার ইন চার্জ হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

শনিবার সকালে সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কোন আপোষ চলবে না, বাবুগঞ্জ থানাকে মাদক মুক্ত করতে তিনি কঠোর অবস্থানে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন অসহায় মানুষের আইনি সেবা প্রদানের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের এর মাধ্যমে পুলিশ বিভাগের ভাবমূর্তি উজ্জল করাই হবে আমার অঙ্গীকার। সময় তিনি বাবুগঞ্জে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official