মার্চ ২০, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজনীতি

আ.লীগ কোনো পক্ষ নেবে না জাপার দ্বন্দ্বে

অনলাইন ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টির টানাপোড়েনে আওয়ামী লীগের কিছু করার নেই। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। তাদের দলের মধ্যে আওয়ামী লীগ কারও পক্ষ নেবে না।

আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। এ দিনকে ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ বলে ঘোষণা দিয়েছে যুবলীগ। দিবসটি উপলক্ষে সংগঠনটির মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রা বিএনপিকে রাজনৈতিক সংকটে ফেলেছে। এই সংকট বিএনপি কাটিয়ে উঠতে পারবে না। রাজনীতি মানে অস্ত্রবাজি না, শিক্ষা গ্রহণ করে জনসেবা করা। প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত। রাজনীতিকরা ভাবেন পরবর্তী নির্বাচনে কী হবে, আর শেখ হাসিনা ভাবেন পরবর্তী প্রজন্মের কী হবে।

ওবায়দুল কাদের বলেন, আজ আইএমএফও বলছে, দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধিতে বাংলাদেশ প্রথম স্থানে আছে। দেশের প্রবৃদ্ধি ৮.২ হয়েছে। এটা আগামীতে আরও বাড়বে।

তিনি বলেন, কর্মীর জন্য শেখ হাসিনা কতটা নিবেদিত আমার অসুস্থতার সময় দেখেছেন। প্রতিটি মানুষের জন্য এমনি নিবেদিত তিনি। শেখ হাসিনা জেগে আছেন বলে দেশের মানুষ আজ শান্তিতে ঘুমাই।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24