মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

কলাপাড়ায় নদী দখল-দূষণ সচেতনায় নৌ-র‍্যালি

পটুয়াখালী প্রতিনিধিঃঃ পটুয়াখালীর কলাপাড়ায় নদী দখল-দূষণ সম্পর্কে জেলে ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরির জন্য নৌ-র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার খাপড়াভাঙ্গা নদীতে এ র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিতে পরিব্রাজক দল কুয়াকাটার সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক খান এ রাজ্জাক, এনহ্যান্সড্ কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশের (ইকোফিশ-২) সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, কলাপাড়া উপজেলা মাঝি সমিতির সভাপতি নুর হোসেন মাঝি ও কুয়াকাটা জেলে সমিতির সভাপতি নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নদী পরিব্রাজক দল কুয়াকাটার সভাপতি নাসির উদ্দিন বিপ্লব বলেন, নদীতে সারাবছর মাছ ধরায় শতশত ট্রলার আসা-যাওয়া করে। নদী দূষণের কবলে উপজেলার এ নদীটি দিনদিন পরিবেশ হারাচ্ছে। তাই জেলেদের সচেতনতার বার্তা দিতে এ আয়োজন করেছি।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official