মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল শিক্ষাঙ্গন

গোপন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ায় ববির ২ শিক্ষার্থী পুলিশ হেফাজতে!

ব্যক্তিগত গোপনীয় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

রবিবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাদের তুলে নিয়ে যায় বরিশাল বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির সদস্যরা। তারা উভয়েই বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

ববি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সবুর বিষয়টি নিশ্চিত করে জানান, এক মেয়ের ব্যক্তিগত গোপনীয় ভিডিও ভাইরাল করার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সামনে ২ জন শিক্ষার্থীকে বেশ কয়েকজন মিলে মারধর করার চেষ্টা করলে নিরাপত্তার জন্য আমরা তাদের পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি। তবে তাদের গ্রেপ্তার করা হয়নি।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে ঘটনাটি জানিয়েছি। তারা ভিকটিম ও পুলিশি হেফাজতে থাকা ২ জন শিক্ষার্থীকে নিয়ে আলোচনায় বসবেন। ভিকটিম যদি অভিযোগ করে মামলা দায়ের করেন তাহলে তাদের গ্রেপ্তার করা হবে।

সন্ধ্যায় ভিকটিম সহ অভিযুক্ত দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন‍্য বন্দর থানায় নেওয়া হয়। সেখানে ভিকটিম শিক্ষার্থী গোপন ভিডিও ভাইরালের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। তদন্তের স্বার্থে অভিযুক্ত দুই শিক্ষার্থীকে বন্দর থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে বন্দর থানা সূত্রে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official