মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল ভোলা

চরফ্যাশনে নিখোঁজের পরদিন নদীতে মিললো জেলের মরদেহ

ভোলার চরফ্যাশনে নিখোঁজের পরদিন মো. ফজলুল মৃধা (৫০) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) চর কুকরি মুকরি ইউনিয়নের তেতুলিয়া নদীর ভাঙনের খাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফজলুল মৃধা উপজেলার দক্ষিণ আইচা থানার চর কুকরি-মুকরি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. মোসলেম মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে একটি ছোট নৌকা নিয়ে তেতুলিয়া নদীতে মাছ শিকারে যান ফজলুল মৃধা। সন্ধ্যা হলেও তিনি বাড়ি ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্য তাকে খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার দুপুরের স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করেন।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, মাছ শিকারে গিয়ে তিনি নিখোঁজ হন। আমরা বিষয়টি তদন্ত করছি। এছাড়াও এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official