মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠির কাঠালিয়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আপন মেজ ভাই রাজমিস্ত্রী ফিরোজ হাওলাদারকে (৫৫) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে তারই ছোট ভাই রুহুল আমিন (৫০)।

শুক্রবার রাতে উপজেলার চিংড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ হাওলাদার সদর ইউনিয়নের চিংড়াখালী গ্রামের মৃত শফিজ উদ্দিন হাওলাদারের মেঝ ছেলে। আজ শনিবার বরিশাল শেরই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ফিরোজ হাওলাদারের ও রুহুল আমিনের মাঝে জমিজমা নিয়ে তর্কবির্তক হয়। এর একপর্যায়ে রুহুল ধারালো দা দিয়ে কুপিয়ে মেজ ভাই ফিরোজকে গুরুতর আহত করেন। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নেয়া হয়। অবস্থার অবনতি হলে শেরই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী রানী বেগম জানান, গ্রামীণ ব্যাংকের এক মাঠকর্মীকে হত্যার দায়ে রুহুল আমিন যাবজ্জীবন সাজা ভোগ করেন। মাত্র কয়েক মাস পূর্বে জেল হাজত থেকে বের হন তিনি। এরপর থেকেই ঘরে বসবাস ও জমাজমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দন্দ্ব চলছিল। একপর্যায়ে শুক্রবার সন্ধ্যায় ধারালো দা দিয়ে কুপিয়ে তার স্বামীকে হত্যা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুরাদ আলী জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশের সুরাতহালের কাজ শেষ হয়েছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official