মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরগুনায় বাস ধর্মঘট প্রত্যাহার, আগামীকাল থেকে চলবে দূরপাল্লার বাস

বরগুনা প্রতিনিধি ::: বরগুনা জেলা দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন পরিচালনা কমিটি বাস ধর্মঘট প্রত্যাহার করেছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে মালিকদের গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন বরগুনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি কিসলু।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বরগুনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি কিসলু এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে বরগুনার পরিবহন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এ কে আজাদ বাবলু বলেন, গতকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিলাম।

এ তথ্য জানতে পেরে জেলা প্রসাশক (ডিসি) আমাদের ডেকেছেন বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। সভায় তিনি আমাদের সব দাবি মেনে নিয়েছেন। তাই আমরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় টানা ৩ ঘণ্টার বৈঠকে সিদ্ধান্ত হয় আগামীকাল বুধবার থেকে বাস চলাচল করবে। এদিকে বরিশাল রুপাতলী বাস মালিক সমিতি তাদের সভার শেষে দাবি করেছেন সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর সঙ্গে আলোচনা করে নেওয়ার জন্য।

সভায় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, বরগুনা ডিসি, পুলিশ সুপার (এসপি), পটুয়াখালী ডিসি ও পরিবহন মালিকরা উপস্থিত ছিলেন। সম্প্রতি বরগুনা-বাকেরগঞ্জ সড়ক দিয়ে ঢাকা-বরগুনা রুটের বাস চলাচল বন্ধ করে দেয় বরিশালের রুপাতলী বাস মালিক সমিতির মালিক ও শ্রমিকরা।

ফলে বাসগুলো পটুয়াখালীর মির্জাগঞ্জ এবং বরগুনার আমতলী ফেরি পার হয়ে বরগুনা থেকে ঢাকা এবং ঢাকা-বরগুনা যাওয়া আসা করছে। এতে ১০ ঘণ্টার মতো সময় লাগছে। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন ঢাকামুখী যাত্রীরা।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official