মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরগুনায় সভাপতির ভিডিও ভাইরাল, ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

বরগুনা প্রতিনিধি ::: বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের সেই বিতর্কিত কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। বুধবার রাত ৯টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ বাংলাদেশ ছাত্রলীগ বেতাগী উপজেলা শাখা কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো।

জেলা ছাত্রলীগ সূত্রে জানা যায়, গত সোমবার বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আদনান খালিদ মিথুনের ১৫ সেকেন্ডের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রচার হলে তা চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ নিয়ে বুধবার বরগুনা সাংবাদিক ইউনিয়নে বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি আদনান খালিদ মিথুন ভিডিওটি ভুয়া দাবি করে সংবাদ সম্মেলন করেন।

এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি রেজাউল কবির রেজা জানান, বেতাগী উপজেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হয়েছে। তিনি আরও জানান, তার ইয়াবা সেবনের ভিডিওটি ভাইরাল হওয়ার আগ থেকেই আমরা এ কমিটি ভেঙে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলাম।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official