মার্চ ২০, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে ইয়াবাসহ নারী আটক

বরিশাল নগরীর রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মোসা. পারভীন বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রূপাতলী থেকে আটক করা হয় তাকে। আটক পারভীন বেগম ময়মনসিংহের ভালুকা এলাকার বাসিন্দা রাজীব ওরফে রাজুর স্ত্রী। সাম্প্রতিক সময়ে তিনি বিএমপির চরআইচা বাঘবাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে মাদক ব্যবসা করে আসছিলেন।

আটক পারভীন বেগমকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে বিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official