মার্চ ২০, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে কাউন্সিলর দুলালের মৃত্যু

আওয়ামী লীগ নেতা ও বরিশাল সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান দুলাল মৃধা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি মা, স্ত্রী, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ এশা বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডে নিজ কার্যালয়ের সামনে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বরিশাল মারকাজ জামে মসজিদ গোরস্থানে দাফন করা হবে বলে তার পরিবার জানিয়েছেন।

গতবছর তার ক্লোন ক্যানসার ধরা পড়ে। এরপরে ঢাকা এবং ভারতের হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

এদিকে কাউন্সিলর আনিছুর রহমান দুলাল মৃধার মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

আনিছুর রহমান দুলাল ২২ নম্বর ওয়ার্ড থেকে ২০২৩ সালের বিসিসি নির্বাচনে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। তিনি তার দীর্য ৪৫ বছরের রাজনৈতিক জীবনে বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি, মহানগর আওয়ামী লীগের সদস্য ও বাকসুর সাবেক সাহিত্য সম্পাদকসহ বহু পদের দায়িত্ব পালন করেছেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official