মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে গ্যাস সিলিন্ডার বিস্ফরনে ঝলসে গেছে এক ব্যক্তি

বরিশালের আগৈলঝাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক গ্যারেজ মিস্ত্রী। গুরুতর আহতাবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

মঙ্গলবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের অতুল হালদারের ছেলে প্রশান্ত হালদার (৫৩) স্থানীয় ত্রিমুখি বাজারে নিজের গ্যারেজে সাইকেল-রিক্সার মেরামতের কাজ করতেন। মঙ্গলবার দুপুরে জনৈক ভ্যান চালক তার ভাঙ্গা ভ্যান ঝালাই করতে প্রশান্তর গ্যারেজে আসলে প্রশান্ত গ্যাস ঝালাই দিতে গেলে আকস্মিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সিলিন্ডার বিস্ফোরণে প্রশান্তর মুখমন্ডল, দুই হাত ঝলসে যায়। বিস্ফোরণের শব্দে বাজারে উপস্থিত লোকজন এগিয়ে এসে প্রশান্তকে উদ্ধার করে তাৎক্ষনিক উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল ফাহাদ এর বরাত দিয়ে হাসপাতালের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, রোগী ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি দেখে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official