মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

বরিশালে ঝুঁকিপূর্ণভাবেই চলছে গ্যাস সিলিন্ডারের ব্যাবসা

স্টাফ রিপোর্টার//রেজয়ানুর রহমান সফেন:

বরিশালের আগৈলঝাড়ায় লাইন্সেস ও অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়া ঝুঁকিপূর্ণভাবে এলপি গ্যাস সিলিন্ডারের ব্যবসা চলছে। নিয়ম-বহির্ভূতভাবে সিলিন্ডার গ্যাসের ব্যবসা চললে যেকোন মুহূর্তে বড় ধরনের দূর্ঘটনার আশংকা স্থানীয়দের।

অনুমোদনহীন ব্যবসা বন্ধে প্রশাসনের সহায়তা চান এলাকাবাসী ও সচেতন মহল।

উপজেলার পাঁচটি ইউনিয়নের বাগধা, গৈলা, বাশাইল, রাজিহার, রত্নপুর ও বাহাদুরপুর বাজারে লাইন্সেস ছাড়া সিলিন্ডার গ্যাস বিক্রি করছে পান, মুদির দোকান থেকে শুরু করে মোনহারী, ঔষধ ও ইলিকট্রনিক্সসহ প্রায় তিনশত ব্যবসা প্রতিষ্ঠানে। এতে সাধারন জনগনের পাশাপাশি ক্ষুব্ধ অনুমোদন পাওয়া ব্যবসায়ীরাও।

স্থানীয় জনগণ বলেন, এভাবে অরক্ষিত অবস্থায় সিলিন্ডার গ্যাস মজুদের কারণে যেকোন সময় বিস্ফোরণ ঘটতে পারে। এটা এক ধরনের বিপদজনক পরিস্থিতি। এছাড়া অনুমোদনহীন ব্যবসায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেয়ার দাবী জানান ব্যবসায়ীরা।

লাইন্সেস না থাকা এবং পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় ঝুঁকি থেকে যায় বলে জানান, সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কাঞ্চন আলী মৃধা।

অনুমোদনহীন ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালতের আওতায় আনা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস।

তিনি বলেন, বড় ধরনের দূর্ঘটনা এড়াতে এলপি সিলিন্ডার গ্যাস বিক্রির নীতিমালা প্রনয়ন ও লাইন্সেসবিহীন ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়মের আওতায় আনা হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official