মার্চ ২০, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেলো ৪ জনের, ভর্তি ৩৪৬

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিন বৃদ্ধসহ চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই রোগে গোটা বিভাগে মোট ৪৫ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৩৪৬ জন রোগী চিকিৎসাসেবা নিতে ভর্তি হয়েছেন। আর এ নিয়ে গোটা বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৯১৯ জন রোগী চিকিৎসাধীন।

রোববার (৩ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে এ তথ্য জানা যায়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশালের গৌরনদী উপজেলার কালনা এলাকার আ. ছাত্তার (৮৫) ও মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর এলাকার ব্রজেশ্বর মণ্ডল (৬৫) গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এছাড়া ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার হেলাল (২৫) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে ও পটুয়াখালীর ‍দুমকি উপজেলা দক্ষিণ মুরাদিয়া এলাকার মো. আজিজ (৬০) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩৪৬ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৬৭ জন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ৩২ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ দুই হাসপাতালে বর্তমানে ২৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৪৭ জন, পটুয়াখালীতে ৪০ জন, ভোলায় ৩২ জন, পিরোজপুরে ৪৬, বরগুনায় ৭৫ ও ঝালকাঠিতে সাতজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোয় চৌদ্দ হাজার ৬০১ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৬৩৭ জন। এদিকে চলতি বছর গোটা বিভাগে ৪৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। যারমধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ২ জন, বরগুনায় চারজন, পিরোজপুরে তিনজন এবং ভোলায় সাতজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

তিনি বলেন, ডেঙ্গু রোগীদের গুরুত্ব দিতে বরিশাল বিভাগের সব সরকারি হাসপাতালগুলোয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official