মার্চ ১৫, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা নারী ও শিশু বরিশাল

বরিশালে ডেঙ্গুতে স্কুলছাত্রীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়া (১৪) নামে এক ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে  তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ আখিরুন্নেছা।

সুরাইয়া বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের বাদল মুন্সীর মেয়ে এবং স্থানীয় হাড়িটানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।

শেবাচিম হাসপাতাল সূত্রে জানা যায়, ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৮টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। এ নিয়ে গত ১৬ জুলাই থেকে ডেঙ্গুরোগে মোট ৮ জনের মৃত্যু হলো।

এর আগে বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ফারহাদ হোসেন জিহাদ (১৪) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের শেবাচিম হাসপাতালে মৃত্যু হয়। সে বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের মধ্য চরলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা বাবুল আহমেদ হাওলাদারের ছেলে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official