মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রচ্ছদ প্রশাসন ফুটবল বরিশাল

বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তানজিম হোসাইন রাকিব:

বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ (বালক-বালিকা) এর জেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বরিশাল নগরের বান্দ রোডের বঙ্গবন্ধু উদ্যানে জেলা পর্যায়ের এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস মিয়া প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে বাবুগঞ্জ বনাম বাকেরগঞ্জ উপজেলা (বালক) দল অংশগ্রহণ করে। এছাড়া প্রথম দিন বেলা পৌনে ১২টায় আগৈলঝাড়া বনাম মেহেন্দিগঞ্জ (বালক) এবং বিকেল ৩টায় বাকেরগঞ্জ বনাম বাবুগঞ্জ (বালিকা) ও বিকেল ৪টায় আগৈলঝাড়া বনাম মেহেন্দিগঞ্জের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে জেলা পর্যায়ের খেলায় একটি সিটি করপোরেশন ও ১০টি উপজেলা থেকে বালক ও বালিকাদের ১১টি করে মোট ২২টি দল অংশগ্রহন করে। আগামী ২২ সেপ্টেম্বর এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24