মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরন

নিজস্ব প্রতিবেদক :::

বরিশালে ক্যান্সার, কিডনী, লিভার, সিরোসিস, ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

 বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসনের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা সহায়তার চেক প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে চেক বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এএমজি কবির ভুলু ও জেলা প্রশাসনের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্যান্সার, কিডনী, লিভার, সিরোসিস, ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগী ৬৮জনের চিকিৎসায় ৫০ হাজার করে ৩৪ লাখ টাকার এবং নিউরো ডেভলপমেন্ট প্রতিবন্ধি ২০জন শিশুর মাঝে ৫ হাজার করে ১ লাখ টাকার চেক বিতরন করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official