মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে মাদক নিয়ে ভয়ংকর ‘আব্বা গ্রুপের’ সদস্যসহ আটক ২

বরিশাল নগরীতে পৃথক অভিযান চালিয়ে ভয়ংকর ‘আব্বা গ্রুপের’ সদস্যসহ ২ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে ডিবি পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার এসআই মো. মহিউদ্দিন তার সঙ্গীয় ফোর্সসহ নগরের সদর রোডের উত্তরা ব্যাংক সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানে আব্বা গ্রুপের সদস্য মো. মিজানুর রহমান মিজান ওরফে রুবেল খানকে (৩০) ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

আটক রুবেল নগরের কাউনিয়া থানাধীন পুলজোড় মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা আলাউদ্দিন খানের ছেলে।

বরিশাল নগরের সদররোড এলাকায় দীর্ঘদিন ধরে আব্বা গ্রুপের সদস্যরা বিভিন্ন ব্যক্তির ছত্রছায়ায় থেকে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সম্প্রতি সময়ে বরিশাল সিটি কলেজের অধ্যক্ষর ওপর হামলার ঘটনার পর এ গ্রুপটিকে নজরদারিতে রাখতে শুরু করে প্রশাসন। অধ্যক্ষকে মারধরের মামলায় সৌরভ বালাসহ এ গ্রুপের দুই সদস্য কারাগারে রয়েছেন। আর কয়েকজন জামিনে থাকলেও বেশিরভাগ গা ঢাকা দিয়ে রয়েছেন।

অপরদিকে একই রাতে গোয়েন্দা শাখার এসআই মো. দেলোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে তার সঙ্গীয় ফোর্সসহ নগরের ১৫ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডে অভিযান চালায়।

অভিযানে মো. নূরুজ্জামান রিপনকে (৩৫) ১৫ পিস ইয়াবাসহ আটক করে। এসময় তার কাজ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইলসেটও জব্দ করা হয়। আটক নুরুজ্জামান নবগ্রাম রোড রাজু মিয়ার পোল সংলগ্ন এলাকার মৃত আ. মতিন মিয়ার ছেলে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official