মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

বরিশালে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় ২ জনকে ‘গণপিটুনি’ : অতঃপর

নিজস্ব প্রতিবেদক ::

বরিশালের গৌরনদী উপজেলার হাসপাতাল থেকে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দু’জনকে হাতোনতে আটক করে গণপিটুনি দিয়েছে জনতা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

আটক দু’জন হলেন- শরীয়তপুরে চরপাইয়াতলী গ্রামের আব্দুল মালেকের ছেলে আরিফ মোল্লা ওরফে ওমর ও একই জেলার মহিষকান্দি গ্রামের ইউসুফ আলীর ছেলে রফিক।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, উপজেলার হাসপাতালের স্বাস্থ্য সহকারী মনিরুজ্জামান মনির ও মাহাবুব আলম তাদের ব্যবহৃত মোটরসাইকেল স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রেখে অফিসের কাজে দোতালায় যান। এ সময় আরিফ ও রফিক মোটরসাইকেলের তালা ভেঙে দু’টি মোটরসাইকেল নিয়েই পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

আটক দু’জনের কাছ থেকে মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলেও জানান ওসি গোলাম ছরোয়ার।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official