মার্চ ১৫, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল

বরিশালে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি :: বরিশালের বাবুগঞ্জে ২ হাজার পিচ ইয়াবাসহ আলমগীর হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল এর সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেনের নেতৃত্বে এসআই ইশতিয়াক হোসেন, এএসআই ফারুক হোসেন, এএসআই দিপংকর উপজেলার কেদারপুর ইউনিয়নের আঃ জব্বারের পুত্র মোঃ আলমগীর হোসেন(৪৫) কে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বরিশাল আসার পথে রহমতপুর এলাকা পার হওয়ার সময় তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাসী করে ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমরা রহমতপুর এলাকায় অবস্থান করি এবং ২ হাজার পিচ ইয়াবাসহ আলমগীর হোসেনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আলমগীর হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিষন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official