মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল শিক্ষাঙ্গন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর গোপন ভিডিও ফাঁস, ছাত্রীসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক ::

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থীর একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাঁস হয়ে গেছে। প্রেমিকের সাথে ছাত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওটি চুরি করে তাদের দুই সহপাঠী ফেসবুকে প্রকাশ করেছে। ভিডিও প্রকাশের অভিযোগে পুলিশ বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সেলিম রেজা এবং সাবিকুন নাহার অমিকে গ্রেপ্তার করেছে।

তাদের রোববার রাতে ববির হোস্টেল থেকে ধরে নিয়ে যায় বরিশাল মেট্রোপলিটন বন্দর (সাহেবেরহাট) থানা পুলিশ।

পুলিশ জানায়- বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানের চতুর্থ বর্ষের দুই শিক্ষার্থী প্রেম সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে তাঁরা শারীরিক সম্পর্কেও জড়ান। সেই বিশেষ মুহূর্তের একটি চিত্র নিজেরাই মুঠোফোনে ধারণ শেষে তা ল্যাপটপে রেখে দেন। ওই ভিডিওটি সহপাঠী সাবিকুন নাহার অমি চুরি করে নিয়ে অপর শিক্ষার্থী সেলিম রেজাকে দেন। সাম্প্রতিকালে সেলিম রেজা ভিডিওটি ফেসবুকে ছেড়ে শুরু হয় তোলপাড়।

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. ফয়সাল আহম্মেদ জানান, এই ঘটনায় রোববার বিকেলে প্রেমিক শিক্ষার্থী একটি লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে দুই শিক্ষার্থীকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধ স্বীকার করেন। এই ঘটনায় তাদের বিরুদ্ধে পর্নগ্রাফি আইনে একটি মামলা পরবর্তীতে তাদেরকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official