মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

বাংলাদেশি ডুবন্ত জেলেদের উদ্ধার করলো ভারতীয়রা

ঝড়-বৃষ্টির তোড়ে বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে বাংলাদেশি জেলেরা। কিছুক্ষণ পর তাদের ট্রলারটিও ডুবতে শুরু করে। সবাই ঝাপ দেন উত্তাল সাগরে। এ অবস্থা দেখে এগিয়ে আসে ভারতের জেলেরা। উদ্ধার হন ১৫ জন বাংলাদেশি জেলে। টাইমস অব ইন্ডিয়া।
ভারতীয় সুন্দরবনের কেন্দোদ্বীপের অদূরে শুক্রবার এ ঘটনা ঘটে। বাংলাদেশি ট্রলার ‘ইসরাত জাহান’ এর জেলে মাসুদ হাওলাদার জানান, তারা ট্রলার ডুবতে থাকায় সাগরে ঝাপিয়ে পড়েছিলেন। পরে ‘পিংকি’ নামের একটি ভারতীয় জাহাজের জেলেরা তাদের উদ্ধার করে।
বাংলাদেশি ট্রলারটিতে মোট ১৬ জন জেলে ছিল। তাদের মধ্যে একজনকে উদ্ধার করা যায়নি। তিনি এখনও নিখোঁজ রয়েছেন। ভারতীয় পুলিশ জানায়, জেলেরা বাংলাদেশের লক্ষ্মীপুর, বেথুয়াখালী, বারবুনা ও রাজবল্লভপুর এলাকার।
পশ্চিমবঙ্গের জেলে সমিতির নেতা বিজন মাইতি বলেন, ‘বর্তমানে বাংলাদেশি জেলেদের থাকা-খাওয়ার ব্যবস্থা আমরা করছি। তাদেরকে দ্রুত দেশে পাঠাতে পুলিশকে অনুরোধ করেছি। ২০১১ সালে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে আটকা পড়া জেলেদের প্রতি বাংলাদেশিদের উদারতার কথা আমরা ভুলবো না। সেবার ৯৬ জন জেলেকে উদ্ধার করে এক সপ্তাহের মধ্যে দেশের ফেরার ব্যবস্থা করেছিল বাংলাদেশের জেলে ও পুলিশ সদস্যরা।’
এ ব্যাপারে পশ্চিমবঙ্গের কোস্টাল পুলিশের ওসি প্রসেনজিৎ জনা জানান, তাদেরকে দেশে পাঠানোর ‍উদ্যোগ নিয়েছি আমরা। তবে এ ব্যপারে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে যোগাযোগ করতে হবে। হাইকমিশন রোববার বন্ধ থাকায় সোমবারের আগে যোগাযোগ করা সম্ভব নয়।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24