মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া জেলার সংবাদ বরিশাল

রিফাত হত্যা: মিন্নির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলছে

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় সাক্ষী থেকে আসামি হওয়া নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলছে।

রোববার সকাল ১০টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামানের আদালতে এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এর মধ্য দিয়ে শেষ হবে প্রাপ্তবয়স্ক ১০ আসামির যুক্তিতর্ক উপস্থাপন।

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম ছাড়াও ঢাকা থেকে আগত আইনজীবীরা মিন্নির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন।

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, আমরা মিন্নির স্বপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করব। আদালত চাইলে আজকে একদিনেও যুক্তিতর্ক শেষ করতে পারেন কিংবা আংশিক শুনে পরবর্তীতেও দিন ধার্য করতে পারেন।

উল্লেখ্য, রিফাত হত্যা মামলায় ২৪ জনকে আসামি করে দুটি ভাগে গত বছরের ১ সেপ্টেম্বর চার্জশিট দেয় পুলিশ। এর মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক ও ১৪ জন শিশু আসামি। মামলায় প্রাপ্তবয়স্কদের মধ্যে মিন্নি ও শিশু আসামিদের মধ্যে ৮ জন জামিনে রয়েছে।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে নয়ন বন্ডের গড়া কিশোর গ্যাং বন্ড গ্রুপ। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official