মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

সুস্বাদু ইলিশ চেনার উপায়

ইলিশের স্বাদে জিভে জল আসে। স্বাদে গন্ধে অতুলনীয় এই মাছ বাঙালির গর্বের জিনিস। সাধারণত সাগরে থাকলেও ডিম ছাড়ার সময় এরা নদীতে চলে আসে। বিশেষজ্ঞদের ধারণা, সাগরের ইলিশের চেয়ে নদীর ইলিশ সুস্বাদু। উভয় বাংলার কাছে গঙ্গা এবং পদ্মার ইলিশ খুবই সুস্বাদু ও জনপ্রিয়।

তবে সুস্বাদু ইলিশ কেমন ভাবে চিনবেন, এইজন্য মাথায় রাখতে হবে কয়েকটি বিষয়। সেগুলি হল-

১) ইলিশ আকারে যত বড় হবে স্বাদ তত বেশি হবে
২) বর্ষাকালে পাওয়া ইলিশের স্বাদ বেশি হয়
৩) নোনা এবং মিঠা জলের কারণে ইলিশের স্বাদে কিছুটা পার্থক্য হয়।
৪) ডিম ছাড়ার আগে পর্যন্ত ইলিশের স্বাদ বেশি থাকে।
৫) ডিমওয়ালা ইলিশের চর্বি কমে যায় ফলে স্বাদেও প্রভাব পড়ে, অতটা সুস্বাদু থাকে না। এজন্যে ডিম ছাড়া ইলিশ নিতে বলা হয়।
৬) ইলিশের মধ্যে পদ্মার ইলিশের খ্যাতি বেশি
৭) ডিমওয়ালা ইলিশ পেটমোটা এবং চ্যাপ্টা হয়ে যায়।
৮) সঠিক স্বাদ পেতে হলে ছোট ইলিশ কখনোই কেনা উচিত নয়।
৯) ইলিশ মাছ দীর্ঘদিন কোল্ড স্টোরেজে রাখা থাকলে তার স্বাদ কমে যায়
১০) যদি দেখেন ইলিশ মাছটা একটু নরম তাহলে বুঝবেন বাসি হয়ে গিয়েছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24