মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

১২০ কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারে

জলবায়ু পরিবর্তন ও দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে আগামী ৩০ বছরে অর্থাৎ ২০৫০ সালের মধ্যে ১২০ কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারে বলে নতুন এক বিশ্লেষণে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের (আইইপি) এই বিশ্লেষণ বলছে, বিপুল মানুষের এই বাস্তুচ্যুতি উন্নয়নশীল এবং উন্নত দেশগুলোর ওপর ব্যাপক প্রভাব ফেলবে।

সন্ত্রাসবাদ ও শান্তিসূচক তৈরিকারী প্রতিষ্ঠানটি বলছে, ৩১টি দেশে বসবাসকারী মানুষ পরিবেশগত হুমকি মোকাবেলায় পর্যাপ্ত পদক্ষেপ নিতে সক্ষম হচ্ছে না।

আইইপির বিশ্লেষণে বলা হয়েছে, ১৯টি দেশ পানি এবং খাবার সংকট এবং বেশি পরিমাণ প্রাকৃতিক বিপর্যয়ের সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। এই দেশগুলো আবার বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ ৪০টি দেশের অন্তর্ভুক্ত। পরিবেশগত হুমকির সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে নাইজেরিয়া, অ্যাঙ্গোলা, বুরকিনা ফাসো ও উগান্ডা। এই দেশগুলো আবার জনসংখ্যা বৃদ্ধির ঝুঁকিতেও রয়েছে।

আইইপির প্রতিষ্ঠাতা স্টিভ কিলেলা বলেন, এর বিপুল সামাজিক এবং রাজনৈতিক প্রভাব রয়েছে, আর তা কেবল উন্নয়নশীল দেশগুলোতে নয়। ব্যাপক বাস্তুচ্যুত মানুষের শরণার্থী স্রোত সবচেয়ে উন্নত দেশগুলোর দিকেও ধাবিত হবে।’

আইইপির বিশ্লেষণে জাতিসংঘ এবং ১৫৭টি দেশ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করা হয়েছে। আটটি পরিবেশগত হুমকির সঙ্গে এসব দেশের খাপ খাওয়ানোর সক্ষমতার তথ্য বিশ্লেষণে স্থান পেয়েছে। এতে দেখা গেছে, অন্তত ১৪১টি দেশ ২০৫০ সাল নাগাদ অন্তত একটি পরিবেশগত হুমকির শিকার হবে। এই দেশগুলোর বেশির ভাগই সাব-সাহারান আফ্রিকা, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের। সবচেয়ে বেশি পানির সংকটে পড়বে ভারত ও চীন। এ ছাড়া পাকিস্তান, ইরান, কেনিয়া, মোজাম্বিক ও মাদাগাস্কারের মতো দেশগুলো পানি সংকট ছাড়াও অন্য সংকটের মুখে পড়বে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24