মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

মানবিক বিবেচনায় নগরীর বয়স্ক রিকশা চালকদের ব্যাটারি চালিত রিকশা চালানোর অনুমতি প্রদান ও অসহায় শ্রমিকদের চিকিৎসা প্রদানসহ ছেলে-মেয়েদের শিক্ষা ও বিবাহযোগ্য মেয়েদের জন্য পুনরায় কল্যাণ তহবিল চালু এবং প্রকৃত রিকশা শ্রমিকদের মহাজনী লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহত্তর বরিশাল রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ব্যানারে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহত্তর বরিশাল রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মোতালেব মৃধার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, সিনিয়র সহসভাপতি রুস্তুম আলী হাওলাদার, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ ও আ. ছালাম হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক আ. রাজ্জাকসহ অন্যান্যরা।

বক্তারা বয়স্ক রিকশা চালকদের ব্যাটারি চালিত রিকশা চালানোর অনুমতি প্রদান, অসহায় শ্রমিকদের চিকিৎসা প্রদানসহ ছেলে-মেয়েদের শিক্ষা ও বিবাহযোগ্য মেয়েদের জন্য পুনরায় কল্যান তহবিল চালু, প্রকৃত রিকশা শ্রমিকদের মাঝে মহাজনী লাইসেন্স প্রদান এবং লেবার হাসপাতালে ডাক্তার পদায়নের দাবি জানান। তারা সিটি মেয়র সাদিক আবদুল্লাহকে অসহায়-দুঃস্থ শ্রমিক শ্রেণির মানুষের আশ্রয়স্থল হিসেবে অভিহিত করে তাদের দাবির বিষয়গুলো মানবিক কারণে বিবেচনার আহ্বান জানান।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official