মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল রাজনীতি

নলছিটিতে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন পালন

 

আরিফুর রহমান আরিফ :
নলছিটি উপজেলা প্রশাসনের আয়োজনে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.সাখাওয়াত হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন নলছিটি পৌর মেয়র ও উপজেলা আ’লীগ সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী,জেলা পরিষদ সদস্য ও জেলা আ’লীগের সহ-সভাপতি ওয়াহেদ কবির খান, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোর্শেদা লস্কর, জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবর রহমান,কুলকাঠী ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু,যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার,উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি,মৎস্য কর্মকর্তা স্যাইয়েদা নুজাহাত, সমবায় কর্মকর্তা বাবুল সিকদার প্রমুখ। এছাড়াও জনপ্রতিনিধি,দলীয় নেতাকর্মী ও উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official