মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

ঝালকাঠিতে চলছে ইলিশ ধরার প্রস্তুতি

 

আরিফুর রহমান আরিফ :

মা ইলিশ রক্ষায় আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ থাকবে। বন্ধ থাকবে ইলিশের বিপণন, পরিবহন, বেচাকেনা ও মজুদ । তবে ঝালকাঠি ও নলছিটির জেলেরা এ সময়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। তাদের সাথে সাধারণ মানুষও প্রস্তুতি নিচ্ছেন মাছ ধরার।

গত বছর নিষেধাজ্ঞার সময়েও ঝালকাঠির সুগন্ধা ও বিশ খালী নদীতে ইলিশ ধরা ‘মহোৎসব’ রূপ পায়। অর্থের বিনিময়ে জেলেরা অভিযানের খবর আগেই জেনে যেত বলে অভিযোগ আছে। এবারও জেলেরা একই পন্থা অনুসরণের চেষ্টা করছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

সুগন্ধার নদীর বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে জানা গেছে, এবার নিষেধাজ্ঞার সময় ইলিশ ধরতে জেলেদের চলছে ব্যাপক প্রস্তুতি। তাদের মধ্যে একটি উৎসবের আমেজ বিরাজ করছে। তৈরি হচ্ছে নতুন নতুন নৌকা ও জাল, মেরামত করা হচ্ছে পুরনো নৌকা আর জাল ও আনুষঙ্গিক যন্ত্রপাতি। নতুন করে তৈরি হয়েছে কয়েক শ নৌকা বা ট্রলার।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official