মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

ভোলায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষিকার মৃত্যু

ভোলার চরফ্যাশনে তেলবাহী লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে আহত কনিকা বেগমের (৪২) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ নিয়ে এ ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।

কনিকা মধ্য উত্তর ফ্যাশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও ওমরপুর গ্রামের মাহাফুজ রহমানের স্ত্রী।

এ ঘটনায় আহত জাবের (১৮), জুয়েল (২২), শহিজল (৩০) ও মনির (৩২) চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, দুপুরে এ ঘটনায় নিহত অটোরিকশার চালক দিদার উল্লার স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এতে লরির চালক ও হেলপারকে আসামি করা হয়েছে। পুলিশ ঘাতক লরিটি জব্দ করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের কাইমুদ্দিন মোড় এলাকায় তেলবাহী লরির সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক নিহত হন। এসময় গুরুতর আহত পাঁচজনের মধ্যে বরিশাল থেকে ঢাকা নেওয়ার পথে সন্ধ্যায় কনিকার মৃত্যু হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official