মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

সুনামগঞ্জের শাল্লায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ঝুমন দাসের মুক্তির দাবিতে বরিশালে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা শাখার উদ্যোগে বুধবার সকাল ১১টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে এই প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা উদীচীর সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে প্রতিবাদী সাংস্কৃতির পাশাপাশি ফাঁকে ফাঁকে বক্তব্য রাখেন প্রবীন আইনজীবী অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, জেলা উদীচীর সাধারন সম্পাদক স্নেহাংশু বিশ্বাস, বিশ্বনাথ দাস মুন্সি, কাজী এনায়েত হোসেন শিবলুু ও শুভঙ্কর চক্রবর্তী প্রমুখ।

বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ঝুমন দাসের মুক্তির দাবিসহ সাম্প্রদায়িক নিপীড়ন বন্ধের দাবি জানান।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official