মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা প্রচ্ছদ

আসরের প্রথম জয় প্রবাসীদের উৎসর্গ করলেন মাশরাফি

এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশি সমর্থকদের দাপট এতোটাই বেশি ছিল যে ম্যাচ চলাকালীন একপর্যায়ে পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজা বলতে বাধ্য হন, ‘হাউজফুল গ্যালারী এবং এর ৯৯ শতাংশই বাংলাদেশি সমর্থক’।

ম্যাচটি মিরপুরে নয়, হয়েছে সুদূর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে বাংলাদেশ দল খেলতে গেছে ২৩ বছর পরে। আর এতোদিন পরে প্রিয় তারকাদের কাছে পেয়ে যেন দুবাইয়ের মাঠটিকেই মিরপুরের মাঠ বানিয়ে ফেলেন প্রবাসী বাঙালিরা।

ম্যাচের শুরু থেকে একদম শেষ পর্যন্ত, এমনকি ম্যাচ শেষ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানেও গ্যালারী থেকে শোনা গেছে ‘বাংলাদেশ’, ‘বাংলাদেশ’ স্লোগান। দূর দেশে খেলতে গিয়েও মাশরাফিরা যেন পাচ্ছিলেন নিজ মাটির গন্ধ, নিজ দেশের সমর্থন।

ম্যাচ শেষে তাই এই প্রবাসী বাঙালিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুল করেননি টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুধু ধন্যবাদ জানিয়েই ক্ষান্ত হননি বাংলাদেশ দলপতি, আসরে নিজেদের প্রথম জয়টাও উৎসর্গ করেছেন প্রবাসী বাঙালিদের জন্যই।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24