মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ

কুড়িগ্রামে এসএসসির প্রশ্নফাঁস, শিক্ষকসহ আরও ৩ জন গ্রেফতার

নিউজ ডেস্কঃঃ কুড়িগ্রামে প্রশ্নফাঁসের মামলায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২২শে সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।

গ্রেফতাররা হলেন, ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষি বিজ্ঞানের শিক্ষক হামিদুল ইসলাম, বাংলা বিষয়ের শিক্ষক সোহেল চৌধুরী ও পিয়ন সুজন মিয়া। দুই শিক্ষককে বুধবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে রাতে পিয়ন সুজনকে আটক করে তাদের মামলায় গ্রেফতার দেখানো হয়।

এর আগে একই ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষক লুৎফর রহমান, ইংরেজি শিক্ষক আমিনুর রহমান রাসেল ও ইসলাম শিক্ষার শিক্ষক জোবায়ের ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, গ্রেফতারদের প্রয়োজনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official