মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জাতীয় রাজনীতি

ক্যাসিনোয় জড়িতদের দেশত্যাগ ঠেকাতে বেনাপোলে সতর্কতা

সম্প্রতি আলোচিত ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িতরা যাতে কোনোভাবেই দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেজন্য বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে সর্বোচ্চ সর্তকতা জারি করা হয়েছে। বেনাপোল ও শার্শার বিভিন্ন সীমান্তেও সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে ইমিগ্রেশন ও বিজিবি কর্তৃপক্ষ সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার সকালে বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্ত এলাকা ঘুরে পুলিশ ও বিজিবির বাড়তি সতর্কতা দেখা গেছে। ইমিগ্রেশনে ভারতগামী যাত্রীদের নাম, ঠিকানা যাচাই ও পাসপোর্টের সঙ্গে তাদের ছবি মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়া একাধিক বা জাল পাসপোর্ট যাতে কেউ ব্যবহার করতে না পারেন সেজন্য হাতের ছাপও মিলিয়ে দেখা হচ্ছে।

সীমান্তে ঘুরে দেখা যায়, বিজিবি সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছেন। অবৈধভাবে কেউ যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য তারা প্রহরা বৃদ্ধি করেছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন খান পাঠান জানান, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে তাদের কাছে একটি নির্দেশনা এসেছে। ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত ও সন্দেভাজন ব্যক্তিদের পাশাপাশি ৯ নেপালের নাগরিকরা যাতে কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারে সেজন্য বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া প্রতিদিন নতুন নতুন আরও নামের তালিকা আসছে বলেও জানান তিনি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা ও খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানিয়েছেন, রাষ্ট্রীয় ঘোষিত অপরাধীরা যাতে কোনোভাবে সীমান্ত দিয়ে অবৈধভাবে চলে যেতে না পারে সেজন্য বিজিবি সদস্যরা সতর্ক থেকে দায়িত্ব পালন করছেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24