মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ নারী ও শিশু প্রশাসন বরিশাল

জামিন পেল সেই পুলিশ কনস্টেবল মিমি

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতারণার মাধ্যমে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় মিমি আক্তার (২০) নামের এক পুলিশ সদস্যের জামিন মঞ্জুর করেছে আদালত। বাদী ও আসামী পক্ষের মিমাংসা সাপেক্ষে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রট আল ফয়সাল আহমেদ জামিন মঞ্জুর করেন।

মিমি আক্তার কাউখালী উপজেলার শিয়ালকাঠি গ্রামের আঃ মান্নান শিকদারের মেয়ে। মঠবাড়িয়া উপজেলার বেতমোর গ্রামের নুরুল ইসলাম ফরাজী বাদী হয়ে মঠবাড়িয়া কোর্টে একটি মামলা (সি. আর. ১৬৯/১৯) দায়ের করলে গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়িত্বরত সি.এস.আই. শাহানাজ পারভিন  রবিবার (২ সেপ্টেম্বর) পুলিশ সদস্য মিমির জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official