মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

জিয়াউল আহসান বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ

স্টাফ রিপোর্টার//রেজয়ানুর রহমান সফেন:

বানারীপাড়া থানার সাবেক জনপ্রিয় অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়ার গৌরব অর্জন করেছেন। তিনি বর্তমানে জেলার মুলাদী থানায় অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে কর্মরত রয়েছেন।

মঙ্গলবার সকালে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম(বার) পিপিএম তার কার্যালয়ে জিয়াউল আহসানের হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছেন।

এসময় বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম (বার) সহ বরিশাল বিভাগের ৬ জেলার পুলিশ সুপার ও উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত অফিসার ইনচার্জ জিয়াউল আহসান তার মেধা, মনন, প্রজ্ঞা, সততা,কর্তব্য নিষ্ঠা, চৌকষতা, দক্ষতা ও দূরদর্শিতা দিয়ে মাত্র দেড় বছরে সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ করে এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে গোটা মুলাদী উপজেলাকে এক শান্তির জনপদে রূপান্তর করেছেন।

একই ভাবে তনি বানারীপাড়া থানা সহ যখনই যেখানে কর্মরত থেকেছেন তখন সেই থানা এলাকায় শান্তির সুবাতাস বইয়ে দিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছেন। পুলিশের ওপর অতীতের নেতিবাচক ধারণা পাল্টে দিয়ে ‘পুলিশ শাসক নয় জনগনের সেবক’ নিজ কর্মগুনে তিনি জনমনে এ ধারণা ও বিশ্বাস প্রতিষ্ঠা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সংস্কৃতি মনা অফিসার ইনচার্জ জিয়াউল আহসান বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এলাকাবাসীর মন জয় করে একজন ‘মানবদরদী’ পুলিশ কর্মকর্তা হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন। এলাকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তার কণ্ঠের গান ও নৃত্য দর্শকদের মন জুড়িয়ে দেয়। লাঠি,অস্ত্র কিংবা রক্ত চক্ষুর ভয় দেখিয়ে নয় ভালোবাসা দিয়েও যে এলাকার আইন শৃঙ্খলা সমুন্নত রাখা যায় তিনি তা দেখিয়ে অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তাইতো তিনি বানারীপাড়া থেকে বদলী হয়ে যাওয়ার সময় তার জন্য এলাকাবাসী অশ্রুজলে সিক্ত হয়েছিলো। এদিকে তার এ সাফল্যে শুধু মুলাদীবাসী নয় তার পূর্বের কর্মস্থল বানারীপাড়াবাসীও দারুন খুশি। তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বানারীপাড়া প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official