মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

ঝালকাঠিতে খালে বিষ দিয়ে মাছ শিকার, ৫ জনের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি ::

ঝালকাঠির রাজাপুর উপজেলায় খালে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অপরাধে পাঁচজনকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কারাদণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার পুখরীজানা গ্রামের মৃত সামসুর রহমানের ছেলে মো. হেমায়েত উদ্দিন (৫২), মৃত কালু সরদারের ছেলে মো. রুবেল (২৬), উত্তর সাউদপুর গ্রামের মো. ছিদ্দিক খলিফার ছেলে মো. রাসেল (২৭), মঠবাড়ি গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে মো. সুমন (২৬) ও মৃত রশিদ মল্লিকের ছেলে মো. বেলায়েত মল্লিক (২৬)।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মঠবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার এ দণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে অভিযুক্তরা বিভিন্ন খালে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক মাসের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার।

দণ্ডপ্রাপ্তদের সোমবার বিকাল ৪টার দিকে ঝালকাঠি কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official