মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল শিক্ষাঙ্গন

পবিপ্রবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার

অর্থ আত্মসাতের মামলায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইউনুছ শরীফকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে পটুয়াখালীর দুমকিবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৫৩ লাখ ৫০ হাজার ৩৯০ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে ইউনুছের বিরুদ্ধে। ২০১৬ সালের ২১ জুন থেকে ২০১৭ সালের ৩০ জুনের মধ্যে এই টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৭৭(ক) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা হয়েছে।

দুদক জানায়, সোমবারই ইউনুছের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীতে মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হলেন সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর উপপরিচালক মো. মোজাহার আলী সরদার।

মামলার এজাহারে ইউনুছের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ৬টি প্রকল্পের দরপত্র নিয়ে জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official