মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

পিরোজপুরে ১৩২ বস্তা সরকারি চালসহ ধরা

অনলাইন ডেস্ক :

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ১৩২ বস্তা সরকারি চালসহ আব্দুল হক শেখ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা বাজার সংলগ্ন মো. আব্দুল হক শেখের মালিকানাধীন গুদাম থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়। জব্দকৃত চাল যাচাই-বাচাই শেষে রাত ৯টার দিকে চালসহ আটক আব্দুল হক শেখকে থানায় নিয়ে আসে পুলিশ।

নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির জানান, গোপন সংবাদের ভিত্তিতে খেজুরতলা বাজার সংলগ্ন আব্দুল হক শেখের মালিকানাধীন গুদামে অভিযান চালানো হয়। এ সময় গুদাম থেকে ১৩২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি পরিমাণ চাল রয়েছে। আর এসব বস্তায় খাদ্য গুদামের নাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ রয়েছে। সরকারি এসব চাল গুদামে রাখার ব্যাপারে আব্দুল হক শেখ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

তিনি আরও জানান, গুদাম মালিক আব্দুল হক শেখকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

গুদাম মালিক ও চালের মালিকানা দাবি করা আব্দুল হক শেখ জানান, তিনি খাদ্য গুদামের লাইসেন্সধারী ব্যবসায়ী হিসেবে ওই চাল উপজেলার শ্রীরামাকঠী গুদাম থেকে সোমবার দুপুরে এনেছেন।

তবে শ্রীরামাকাঠী খাদ্য গুদামের রক্ষক (ওসিএলএসডি) স্বপ্না রানি মৃধা বিষয়টি অস্বীকার করে জানান, এ চাল তাদের খাদ্য গুদামের নয়। এমন কী তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজী আকতার বলেন, ঘটনাটি আমি শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official