মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

বঙ্গোপসাগরে পিরোজপুরের ট্রলার ডুবে ৭ জেলে নিখোঁজ

অনলাইন ডেস্ক :

বীরূপ আবহাওয়ায় বঙ্গোপসাগরে পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দরের দুটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় সাত জন জেলে নিখোঁজ রয়েছেন।

পাড়েরহাট মৎস্য বন্দরের ট্রলার মালিক মো. গাজী সবুজ ট্রলারডুবির বিষয়টি নিশ্চিত করেছেন।

সবুজ জানান, আবহাওয়া অধিদফতর থেকে সাগরে সতর্ক বার্তা কিছুটা কমিয়ে দেয়ার খবর পেয়ে জেলেরা বৃহস্পতিবার দুপুরের দিকে কুয়াকাটা থেকে বঙ্গোপসাগরে ইলিশ ধরার উদ্দেশ্যে রওনা দেন।

এ সময় এফ.বি আল ছত্তার ও এফ.বি পূর্ণিমা নামে দুটি ট্রলার একত্রে সাগরে প্রবল ঝড়ো হাওয়ার মধ্যে পড়ে মুহূর্তেই ডুবে যায়।

তিনি আরও জানান, আল ছত্তার ট্রলারে মোট ১৯ জন জেলে ছিল। এদের মধ্যে ১২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি সাতজন জেলের কোনো খবর পাওয়া যাচ্ছে না। অন্যদিকে পূর্ণিমা নামের ট্রলারটির ১৬ জন জেলেকে শুক্রবার ভোরে বরগুনার পাথরঘাটা থেকে উদ্ধার করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official